সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সুস্থ থাকার জন্য হজযাত্রীরা যেভাবে প্রস্তুতি নেবেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১৩:৩৪:২১ |
ইসলামের কিছু বিধান ও আমল শুধু বিশ্বাসগত, কিছু ইবাদত শুধু শারীরিক, কিছু ইবাদত শুধু আর্থিক আবার কিছু শারীরিক ও আর্থিক। আল্লাহর ওপর ঈমান বা বিশ্বাস স্থাপনের বিষয়টি হলো আন্তরিক বা বিশ্বাসগত ইবাদতের অন্তর্ভুক্ত। নামাজ ও রোজা শারীরিক ইবাদত। যাকাত আর্থিক ইবাদত। হজ পালন করতে হয় শারীরিক সক্ষমতা ও আর্থিক স্বচ্ছলতার সমন্বয়ে।

শারীরিক ইবাদত হওয়ার কারণে হজের সময় সুস্থ থাকা জরুরি। হজের সময় সুস্থ থাকতে বেশ কিছু স্বাস্থ্যবিধি মানতে হবে এবং অগ্রিম প্রস্তুতি নিতে হবে। হজের সময় সুস্থ থাকতে পারেন এমন কিছু স্বাস্থ্য টিপস তুলে ধরা হলো এখানে— 

পুরো সফরের জন্য প্রয়োজনীয় ওষুধ মূল প্যাকেজসহ সাথে রাখুন। ওষুধের মূল নাম জেনে রাখা ভালো, যেন বিদেশে প্রয়োজনে কেনা যায়।
অক্সিজেন সাপোর্ট বা শ্রবণ যন্ত্রের মতো বিশেষ মেডিকেল সরঞ্জাম ব্যবহারকারীরা অতিরিক্ত ব্যাটারি ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সাথে রাখুন।
যারা চলাফেরার জন্য হুইলচেয়ার ব্যবহার করেন, তারা নিজ দায়িত্বে তা সাথে রাখুন। তবে মক্কায় সরাসরি কেনার সুবিধাও রয়েছে।
হজের সময় অতিরিক্ত পরিশ্রম পরিহার করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন।

উল্লেখ্য, সৌদি আরবে চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় হজযাত্রীদের জন্য ব্যাপক সুবিধাসম্পন্ন স্বাস্থ্য বিমা বা ইন্স্যুরেন্স করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেই লক্ষ্যে এখন বিশ্বজুড়ে হজযাত্রীদের চূড়ান্ত প্রস্তুতি চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..