সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দাপুটে জয়ে লিভারপুলকে হারিয়ে এগিয়ে পিএসজি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১১:২৩:৪৪ |
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচে পিএসজির সামনে ন্যুনতম লড়াইও করতে পারেনি লিভারপুল। ঘরের মাঠে দেজিরে দুয়ে ও খিচা কাভারাস্কেইয়ার ২-০ ব্যবধানে জিতে নিজেদের কাজ এগিয়ে রেখেছে পিএসজি। 

পার্ক দে প্রিন্সেসে লিভারপুলকে তেমন কোনো সুযোগই দেয়নি পিএসজি। ম্যাচ জুড়ে ৭৪ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখে স্বাগতিকরা। গোলের জন্য মোট ১৭টি শট করে ৭টি লক্ষ্য বরাবর রাখতে পারে তারা। বিপরীতে লিভারপুলের ৩টি শটই ছিল লক্ষ্যভ্রষ্ট।

ম্যাচের ১২ মিনিটে ডি-বক্সের বাম পাশ থেকে প্রায় ১৫ গজ দূর থেকে বাঁকানো শটে বল জালে প্রবেশ করান দেজিরে দুয়ে। চলতি টুর্নামেন্টে এটি তার পঞ্চম গোল। আর সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারের দশম।



লিড নেওয়ার পর ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া চেষ্টা অব্যাহত রাখে পিএসজি। তবে বিরতির আগে আর সাফল্য পাননি দুয়ে, ওসুমানে দেম্বেলে, হোয়াও নেভেসরা।

দ্বিতীয়ার্ধে প্রথম সম্ভাবনা তৈরি করে লিভারপুল। ডমিনিক সবোসলাইয়ের কাছ থেকে বল পেয়ে শট নেন হুগো একিতিকে। তবে গোলবারের অনেক ওপর দিয়ে উড়ে যায় বল। দুই মিনিট পর আশরাফ হাকিমি ও দেম্বেলের শটও চলে যায় জালের বাইরে দিয়ে।

ম্যাচের ৬৫ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার কোনো ভুল হয়নি। নেভেসের কাছ থেকে থ্রু বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন জর্জিয়ান এই ফরোয়ার্ড। 

কয়েক মিনিট পর ব্যবধান আরও বাড়ানোর সুযোগ প্রায় পেয়েই গিয়েছিল পিএসজি। দেজিরে দুয়েকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তবে পরে ভিএআর দেখে নিজের সিদ্ধান্ত বদলে দেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ে ৭৮ মিনিটের মাথায় একসঙ্গে ৪টি পরিবর্তন করেন লিভারপুল কোচ আর্নে স্লট। তবু মোহামেদ সালাহকে নামাননি তিনি। এত পরিবর্তন করেও অবশ্য খেলায় ছন্দ ফেরাতে পারেনি অল রেডরা। 

ম্যাচের ৮৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন কাভারাস্কেইয়া। অল্পের জন্য ওপর দিয়ে চলে যায় বল। কিছুক্ষণ পর দেম্বেলের ডান পায়ের জোরাল শট পোস্টে লাগলে আরও একবার বেঁচে যায় লিভারপুল।আগামী মঙ্গলবার রাতে লিভারপুরের ঘরের মাঠে অ্যানফিল্ডে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..