সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ফিরছেন ‘বোলার’ গ্রিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ২০:১৯:০২ |
আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের বৃহস্পতিবারের ম্যাচে ক্যামেরুন গ্রিনকে বোলিং করতে দেখা যেতে পারে। এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

আইপিএল নিলামে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় গ্রিন। ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে কেনে তিনবারের চ্যাম্পিয়নরা। দলের তিন ম্যাচেই তাকে কেবল ব্যাটিং করতে দেখা গেছে। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলানোয় তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর পেল কলকাতা।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা হারের পর গ্রিনকে বোলিং না করানোর কারণ জানতে চাইলে অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেছিলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞাসা করুন।’ পরের দিন ক্রিকেট অস্ট্রেলিয়া এনিয়ে এক বিবৃতিতে জানায়, গ্রিন পিঠের ইনজুরিতে ভুগছেন। আরও ১০-১২ দিন পর তিনি আবার বোলিং শুরু করতে পারবেন। মূলত ইনজুরি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার বিধিনিষেধের কারণে বল হাতে নিতে পারেননি গ্রিন।

সেই ১০ দিন ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ইএসপিএনক্রিকইনফো-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১ এপ্রিল থেকে নেটে বোলিং শুরু করেছেন গ্রিন। ক্রিকেট অস্ট্রেলিয়াও তাকে প্রতিযোগিতামূলক ম্যাচে বোলিং করার অনুমতি দিয়েছে। মানে লখনউর বিপক্ষে পরের ম্যাচেই হয়তো বল হাতে নেবেন এই অজি অলরাউন্ডার।

বোলিং আক্রমণ নিয়ে বেশ ভুগছে কলকাতা। বিসিসিআই-এর নির্দেশনা মেনে আগেই মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে তারা। মাথিশা পাথিরানা নেটে বোলিং শুরু করলেও এই মুহূর্তে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, তিনি এই আইপিএলে আদৌ খেলবেন কি না। হার্ষিত রানা ও আকাশ দীপ ছিটকে গেছেন। পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে প্রথম পয়েন্ট পায় কলকাতা। ওই ম্যাচেও অসুস্থতা ও ইনজুরির কারণে খেলেননি সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। এমন পরিস্থিতিতে গ্রিনের বোলিংয়ের জন্য মরিয়া কলকাতা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..