✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পিএসজি-লিভারপুল ম্যাচে ফেভারিট কে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ২০:১৮:০৬ |
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে পিএসজি ও লিভারপুল। গত আসরে তাদের দেখা হয়েছিল শেষ ষোলোতে। ওইবার ফেভারিট ছিল লিভারপুল, আর এবার পিএসজি। কিন্তু এসব ফেভারিট তত্ত্বে বিশ্বাসী নয় বর্তমান চ্যাম্পিয়নরা। 

পিএসজিকে এবার ফেভারিট মনে করার কারণ ঘরোয়া ফুটবলে প্রিমিয়ার লিগ দলটির অধঃপতন। প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে লিভারপুল। এফএ কাপ থেকেও বিদায় নিতে হয়েছে। কোচের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ। একজন তারকা ফরোয়ার্ড বিদায়ের অপেক্ষায়। বিষণ্ন অধিনায়ক বলছেন, তার দল হাল ছেড়ে দিচ্ছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুল মাঠে নামছে আত্মবিশ্বাসহীনতা নিয়ে।

অথচ গত বছর শেষ ষোলোর আগের গল্পটা ছিল ঠিক উল্টো। ওইবার প্রিমিয়ার লিগ শিরোপা হাতের নাগালে রেখেছিল লিভারপুল। নতুন ম্যানেজার আর্নে স্লট ছিলেন বীরের ভূমিকায় এবং মোহাম্মদ সালাহর ফর্ম ছিল তুঙ্গে। অন্যদিকে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব উতরে যেতেই ঘাম ছুটেছিল, কোচ লুইস এনরিকের কোচিং কৌশল ছিল প্রশ্নবিদ্ধ।

কিন্তু ফেভারিট হয়েও লিভারপুল সফল হতে পারেনি। দুই লেগে তীব্র লড়াইয়ের পর পেনাল্টিতে তাদের বিদায় করে পিএসজি এবং পরে তো চ্যাম্পিয়নও হলো ফাইনালে ইন্টার মিলানকে পরাজিত করে।

ওই অভিজ্ঞতা থেকেই ফেভারিট হওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করল পিএসজি। তাদের মিডফিল্ডার ভিতিনহা বলেছেন, ‘ফেভারিট আপনাদের (মিডিয়া) তৈরি করা। একইভাবে গতবারও আপনারা বলেছিলেন যে লিভারপুল ছিল ফেভারিট। এমনকি যদি লিভারপুল তাদের  সসরা ফর্মে না থাকে তবুও তারা সেরা দল যাদের সেরা খেলোয়াড়রা আছে।’

পিএসজি আরেকটি ফরাসি লিগ শিরোপা জয়ের পথে। আর লিভারপুল প্রিমিয়ার লিগে পঞ্চম। শীর্ষ দল আর্সেনালের চেয়ে ২১ পয়েন্ট পেছনে। গত শনিবার এফএ কাপ কোয়ার্টার ফাইনালেও ম্যানসিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা। অধিনায়ক ভার্জিল ফন ডাইক বলেছিলেন, তার দল হাল ছেড়ে দিয়েছে এবং ভক্তদের কাছে ক্ষমা চান তিনি।

পিএসজি কোচ লুইস এনরিক বললেন, ‘এই দলের ক্ষেত্রে কোনো একটিকে ফেভারিট হিসেবে বেছে নেওয়া অসম্ভব। আমি বিশ্বাস করি না। কে ফেভারিট? আপনারা গত বছরের কথা মনে করুন, সবাই বলেছিল লিভারপুলের কথা এবং কোন দল পরের পর্বে উঠল, পিএসজি। আমার কাছে কেউ ফেভারিট নয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..