✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৯:৪৯:১০ |
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চাঞ্চল্যকর শাহানা খাতুন হত্যা মামলায় স্বামী আব্দুল আউয়ালকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবীর সরকার জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত আব্দুল আউয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কুণ্ডুপাড়া গ্রামের আব্দুল করীম বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে পরকীয়া সম্পর্কের জের ধরে আব্দুল আউয়ালের সঙ্গে তার স্ত্রী ও তিন সন্তানের জননী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুনের (৩০) বাগবিতণ্ডা হয়।

শাহানা তার স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ জানালে আউয়াল ক্ষিপ্ত হয়ে সবার সামনে ধারালো হাসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

এতে ঘটনাস্থলেই শাহানার মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গেলে আউয়াল তার নিজের মাকেও কুপিয়ে আহত করেন।

স্থানীয়রা ঘাতক আউয়ালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

হত্যাকাণ্ডের দিনই নিহতের বড় ভাই শফিউদ্দিন বাদী হয়ে ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..