সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পুলিশ পরিচয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টা, ৬ যুবক আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৯:১৯:৩১ |
ফেনীতে পুলিশ পরিচয় দিয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে ৬ যুবককে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। বুধবার আটকদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে একটা মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয় পুলিশের স্টিকার লাগানো হায়াস গাড়ি।

আটকরা হলেন- কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের জামাল হোসেনের ছেলে পলাশ হোসেন ওরফে ইউনুছ মিয়া (১৯), একই গ্রামের রবিউল আলমের ছেলে মোহাম্মদ শাওন (১৯), নুরুন নবীর ছেলে পলাশ আহাম্মদ (২২), শাহ আলমের ছেলে মিনহাজুল আলম তামিম (১৮), উত্তর লাটিমী গ্রামের ইউসুফ ভুঁইয়ার ছেলে আবদুল আহাদ মেজবাহ (১৯) এবং ফেনী পশ্চিম রামপুরের মৃত ইউসুফের ছেলে ইমরান হোসেন রিহান।

রাতেই আটকদের বিরুদ্ধে বাদী ফেনী মডেল থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, পাঁচগাছিয়া ইউনিয়নে একটি মাদ্রাসাছাত্রীকে তুলে নেওয়ার জন্য পুলিশ পরিচয় দিয়ে ছয় যুবক মাদ্রাসার সামনে অবস্থান নেয়। মাদ্রাসার সামনে দাঁড়ানো পুলিশের স্টিকার লাগানো হায়াস গাড়ি এবং গাড়িতে থাকা সাদা পোশাকে ছয় যুবককে সন্দেহ হয় স্থানীয়দের। তারা বিষয়টি থানা পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুয়া পুলিশদের আটক করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাতেই মামলা করেছেন।

জিজ্ঞাসাবাদে আটক যুবকরা পুলিশকে জানায়, প্রেম প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীকে তুলে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। তাই তারা এলাকায় ভয় দেখাতে গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করে নিজেদের পুলিশ পরিচয় দেয়। আটকরা সবাই বখাটে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..