সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ধর্ষণের শিকার ৭ বছরের শিশু ঢাকা মেডিকেলে ভর্তি, বাড়িওয়ালা পলাতক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৯:০৩:৩৩ |
সাভারের বিরুলিয়ায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সাভার মডেল থানায় অভিযুক্ত বাড়ির মালিক আব্দুল বারেকের (৬৫) বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর মা।  

মামলার বিষয়টির নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মো. আল-আমিন।

এর আগে মঙ্গলবার দুপুরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে অভিযুক্ত আব্দুল বারেক সাত বছরের শিশুকে ধর্ষণ করেন। এ ঘটনায় রাত ১০টার দিকে পরিবার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেয়। পরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে পুলিশ  হেফাজতে নিয়ে যায়। পরে তাকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

শিশুটির মামি জানান, শিশুর বাবা ও মা বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করেন। বাবা ও মা কাজে গেলে মঙ্গলবার বিকালে শিশুকে একা পেয়ে তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির একটি কক্ষে নিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে বাড়ির মালিক বারেক। এ ঘটনার পর শিশুটির মা এলে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে শিশুটি। এ সময় সে জানায় বাড়ির মালিক বারেক আঙ্কেল তাকে অনেক ব্যথা দিয়েছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

এসআই মো. আল-আমিন জানান, আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..