✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইতিহাসে আজকের দিন: মেলোস দ্বীপে মিলে যায় হাতবিহীন ‘ভেনাস ডি মিলো’

ধারণা করা হয়, প্রেমের দেবী আফ্রোদিতিরই মূর্তি এ ‘ভেনাস ডি মিলো’ | ছবি: সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১৭:০০:৫৪ |
আজ ৮ এপ্রিল। ১৮২০ সালের আজকের দিনে গ্রিসের মেলোস দ্বীপে আবিষ্কৃত হয় বিশ্ববিখ্যাত ভাস্কর্য ‘ভেনাস ডি মিলো’। প্রাচীন গ্রিক এ ভাস্কর্যটি মাটির নিচ থেকে কয়েক খণ্ডে খুঁজে পাওয়া গিয়েছিল। পরে সেগুলো ফ্রান্সে নিয়ে রাজা অষ্টাদশ লুইকে উপহার দেয়া হয়। বর্তমানে এটি প্যারিসের লুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। ধারণা করা হয়, এটি প্রেমের দেবী আফ্রোদিতির মূর্তি। তবে এর দুই হাত কোনো দিনই খুঁজে পাওয়া যায়নি।

একনজরে দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৪৫৫ : আলফোনসো দে বোর্জিয়া পোপ নির্বাচিত হন।
১৭৮৩ : রাশিয়ার সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেট ক্রিমিয়া দখল করে নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।
১৮২০ : গ্রিসের মেলোস দ্বীপে কয়েক খণ্ডে জগদ্বিখ্যাত ভাস্কর্য ‘ভেনাস ডি মিলো’ খুঁজে পাওয়া যায়।
১৯০৪ : ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ঐতিহাসিক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
১৯৪৬ : জেনেভায় লিগ অব নেশনসের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯৫৩ : কেনিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা জোমো কেনিয়াত্তাকে ৭ বছরের কারাদণ্ড দেয় ব্রিটিশ সরকার।

জন্ম
১৮৯২ : মেরি পিকফোর্ড, মার্কিন অভিনেত্রী।
১৯১৮ : বেটি ফোর্ড, যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি।
১৯৩৮ : কফি আনান, ঘানার কূটনীতিক ও জাতিসংঘের সাবেক মহাসচিব।
১৯৬৮ : প্যাট্রিসিয়া আরকুয়েট, মার্কিন অভিনেত্রী।

মৃত্যু
১৯৭৩ : পাবলো পিকাসো, স্প্যানিশ শিল্পী।
১৯৯৭ : লরা নাইরো, মার্কিন সংগীতশিল্পী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..