✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

স্পোর্টিং লিসবনের বিপক্ষে আর্সেনালের জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১১:১৭:৫০ |
এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়াম নিজেদের দূর্গ বানিয়ে রেখেছিল স্পোর্টিং লিসবন। ঘরের মাঠে টানা ১৭ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে পর্তুগালের ক্লাবটি। তবে আর্সেনালের বিপক্ষে থামল তাদের জয়রথ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে গানারদের কাছে ১-০ ব্যবধানে হেরেছে রুই বোরগেসের দল।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১ টায় যোগ করা সময়ের গোলে কোনোমতে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে এগিয়ে রইল মিকেল আরতোর দল। দ্বিতীয়ার্ধে বদলি নেমে যোগ করা সময়ে গোলটি করেছেন কাই হাভার্টজ।



ঘরের মাঠে ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার উপলক্ষ্য তৈরি হয় স্পোর্টিং লিসবনের। নিজেদের অর্ধ থেকে সতীর্থের ক্রস ধরে এগিয়ে যান মাক্সিমিলিয়ানো আরাউহো। সে চেষ্টা ব্যর্থ করে দেন ডেভিড রায়া। আর্সেনাল গোলকিপারের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে তা ফিরে আসে।

দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার শটে বল জালে পাঠান মার্তিন জুবেমেন্দি। কিন্তু ভিক্টর ইয়োকেরেশ অফসাইডে থাকায় সে গোল বাতিল হয়। তবে যোগ করা সময়ে দলকে উৎসব এনে দেন কাই হাভার্টজ।

দুই মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে গোল এনে দেন হাভার্টজ। গাব্রিয়েল মার্তিনেল্লির ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। ম্যাচে ৫৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। লিসবনের ১১ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..