সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজশাহীতে নিখোঁজের পরদিন পুকুরে মিলল মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৭, | ১৭:০৬:১১ |
রাজশাহীর বাঘা উপজেলায় নিখোঁজের এক দিন পর এক ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার মনিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তির নাম সানাউল্লাহ। তিনি মৃত খলিল উদ্দিন সরকারের ছেলে। তার বাড়ি উপজেলার তুলশীপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সানাউল্লাহ মনিগ্রাম এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। এর আগে তার বসতভিটা ছিল বেড় হাবাসপুর এলাকায়। গত সোমবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার সময় জেলেরা জাল ফেললে তাঁর মরদেহ দেখতে পান।

স্থানীয়দের দাবি, মরদেহের গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ চলছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..