✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

উত্থানের বাজারে শতকোটির বেশি লেনদেন বাড়ল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৭, | ১৬:২৭:৪২ |
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ এপ্রিল) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূলসূচক বেড়েছে। পাশাপাশি দিনের ব্যবধানে ডিএসইর সার্বিক লেনদেনও শতকোটি টাকার বেশি বেড়েছে। 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির পাশাপাশি প্রধান প্রধান মূল্যসূচকগুলো বেড়েছে। তবে এই বাজারের সার্বিক লেনদেনে ভাটা পড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার সকাল ১০টায় দিনের শুরুতেই ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ায় তালিকায় নাম লেখায়। মাঝে দরবৃদ্ধি ও দরপতনের সিকিউরিটিজ সংখ্যা প্রায় সময় অবস্থানে আসলেও দিনশেষে দরবৃদ্ধির সংখ্যাং প্রায় ৪ গুণ বেড়ে যায়। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকেও উত্থান হয়।

আজ দিনের লেনদেন শেষে ডিএসইতে মোট ৩৯৩টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭৫টির। কমেছে ৭০টির। আর দিনশেষে ৪৮টির দাম অপরিবর্তিত রয়ে গেছে।

বেশি সংখ্যক শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দিনের ব্যবধানে ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫৭ পয়েন্টে উঠেছে। এছাড়া বাছাই করা ৩০টি শেয়ারের সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর দিনের ব্যবধানে শরিয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬ পয়েন্টে উঠেছে।

আজ ডিএসইতে মোট ৫৯৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে (রোববার) হয়েছিল ৪৭১ কোটি টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ বেড়েছে ১২৬ কোটি টাকা।

এদিকে আজ অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক সিএসসিএক্স ৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৬৭ পয়েন্টে উঠেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..