সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল সাংবাদিকের মায়ের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ২০:০২:১৪ |
রাজবাড়ীতে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। তিনি রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি, বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।

জানা গেছে, সকালে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা তার নাতনি ও মেয়ে জামাইয়ের সঙ্গে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে একটি জরুরি কাজে যান। সেখান থেকে নাতনি ও মেয়ের জামাইকে বসিয়ে রেখে রিকশা নিয়ে রেলগেট সালমা হোটেলে সকালের নাস্তা করতে যাচ্ছিলেন। রিকশাটি পান্না চত্বর এলাকা পৌঁছালে ওড়না অসাবধানতাবশত রিকশার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

স্থানীয়রা তার মোবাইল থেকে মেয়ের জামাই কাজী হুমায়ুন কবিরকে ফোন দিলে ঘটনাস্থলে পৌঁছান। তিনি শাশুড়িকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসেন বলেন, বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত বৃদ্ধার ছেলে বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..