সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চোটে ভেঙে গেল ডাচ মিডফিল্ডার জার্ডি শাউটেনের বিশ্বকাপ খেলার স্বপ্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১৯:১৩:৫৯ |
ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিলেন নেদারল্যান্ডসের মিডফিল্ডার জার্ডি শাউটেন। তবে গুরুতর চোট সেই স্বপ্নে বড় ধাক্কা দিল। ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরিতে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।

ডাচ লিগে শনিবার (৪ এপ্রিল) পিএসভির ৪-৩ গোলে জয় পাওয়া ম্যাচে এফসি উট্রেখটের বিপক্ষে খেলতে গিয়ে এই চোট পান শাউটেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে হাঁটু মচকে গেলে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ২৯ বছর বয়সি এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে।

পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, তার ক্রুসিয়েট লিগামেন্টে গুরুতর ক্ষতি হয়েছে। অস্ত্রোপচার প্রয়োজন হবে এবং পুরোপুরি সেরে উঠতে ৬ থেকে ৯ মাস সময় লাগতে পারে। ফলে আসন্ন বিশ্বকাপে তার খেলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

চলতি মৌসুমে পিএসভির হয়ে দারুণ পারফরম্যান্স করছিলেন শাউটেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০টি ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে ডাচ লিগেই ২৮টি ম্যাচে অংশ নিয়েছেন। তার দল বর্তমানে টানা তৃতীয় শিরোপা জয়ের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

২০২২ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার পর থেকে নেদারল্যান্ডসের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন শাউটেন। সর্বশেষ ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচেও পুরো সময় মাঠে ছিলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..