✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাবর আজমকে ‘বিশ্বমানের ব্যাটার’ বললেন হারিস রউফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১৯:১২:৫৭ |
পাকিস্তানের পেসার হারিস রউফ তার সতীর্থ বাবর আজমকে ‘বিশ্বমানের ব্যাটার’ বলে প্রশংসায় ভাসিয়েছেন। একই সঙ্গে উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বিপক্ষে বল করতে পারাটাও তিনি উপভোগ করেন বলে জানিয়েছেন।

সম্প্রতি বিগ ব্যাশ লিগে তিনজনই ভিন্ন দলে খেলতে গিয়ে মুখোমুখি হন। রউফ খেলেছেন মেলবোর্ন স্টারসের হয়ে, আর বাবর আজম ও রিজওয়ান খেলেছেন যথাক্রমে সিডনি সিক্সার্স এবং মেলবোর্ন রেনেগেডসের হয়ে।



এক সাক্ষাৎকারে রউফ বলেন, ‘বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের বিপক্ষে বল করতে সবসময়ই ভালো লাগে। বাবর একজন বিশ্বমানের ব্যাটার।’

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে রউফ খেলেননি, তবে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছেন। মিরপুরে তিন ম্যাচের সিরিজে দুই ম্যাচ খেলেই ৬ উইকেট নেন তিনি, যেখানে তার গড় ছিল মাত্র ১৩।

এখন এই তিন তারকাই খেলছেনপিএসএল-এর ২০২৬ আসরে। রউফ খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। অন্যদিকে বাবর আজম নেতৃত্ব দিচ্ছেন পেশওয়ার জালমিকে এবং মোহাম্মদ রিজওয়ান আছেন রাওয়াল পিন্ডিজের অধিনায়ক হিসেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..