✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

যুদ্ধের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক ও ৬০ শিক্ষার্থী নিহত ইরানে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১৬:০৮:৪৩ |
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শুরু করা যুদ্ধে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচ অধ্যাপক ও ৬০ শিক্ষার্থী নিহত হয়েছেন ইরানে। এ তথ্য দিয়েছেন দেশটির বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেইন সিমাই সারাফ। গতকাল দক্ষিণ তেহরানে হামলার শিকার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

গত শুক্রবারের বিমান হামলায় খ্যাতনামা শহিদ বেহেশতি ইউনিভার্সিটির একটি লেজার ও প্লাজমা গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।

ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘যে শত্রুর ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার কোনো শিকড় নেই, তারা প্রস্তর যুগের (মানুষের) চেয়েও খারাপ আচরণ করছে এবং একটি বৈজ্ঞানিক কেন্দ্রে হামলা চালাচ্ছে।’

ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ছাদ ও দেয়াল ভেঙে পড়েছে, জানালার কাচ উড়ে গেছে এবং বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলাটি যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েল চালিয়েছে—তা স্পষ্ট নয়, কিংবা কেন ওই কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তাও জানা যায়নি। ইরানি গণমাধ্যমে কোনো হতাহতের খবর প্রকাশ করা হয়নি।

পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে ২০১১ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞায় রয়েছে শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়।

সূত্র: এপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..