✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগ

ইরানে দুইজনের ফাঁসি কার্যকর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১৩:২৩:৩২ |

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভের সময় তারা বিদেশি শক্তির হয়ে কাজ করেছিলেন বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।

রবিবার বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’-এ বলা হয়, ‘মোহাম্মদ-আমিন বিগলারি ও শাহিন ওয়াহেদপরাস্তকে ফাঁসি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তাদের মামলাটি পর্যালোচনা করে চূড়ান্ত রায় বহাল রাখার পর এ দণ্ড কার্যকর করা হয়।’

প্রতিবেদনে আরও বলা হয়, ওই দুই ব্যক্তি সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন, যা গত জানুয়ারি মাসে চরম আকার ধারণ করেছিল।

সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..