সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আর্সেনালকে কে হারিয়ে এফএ কাপের শেষ চারে সাউদাম্পটন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১১:২৯:৪৫ |
দুর্দান্ত মৌসুম কাটাচ্ছিল আর্সেনাল। কোয়াড্রাপল শিরোপা জেতার উজ্জ্বল সম্ভাবনা ছিল তাদের সামনে। কিন্তু আন্তর্জাতিক বিরতির আগে-পরে দুটি হারে পথহারা মিকেল আর্তেতার শিষ্যরা। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিগ কাপের ফাইনালে হেরেছিল আর্সেনাল। এবার তারা হারল ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে যাওয়া সাউদাম্পটনের কাছে।

শনিবার (৪ এপ্রিল) এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সাউদাম্পটনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছিল গানাররা। কিন্তু শেষের দিকে ফের গোল খেয়ে পিছিয়ে পড়ে। এবার আর সমতাসূচক গোল আদায় করতে পারেনি আর্তেতার শিষ্যরা।

সাউদাম্পটনের পক্ষে রস স্টুয়ার্ট ও শেয়া চার্লস গোল করেন। আর্সেনালের পক্ষে একটি গোল শোধ করেন ভিক্তর ইয়োকেরেস।

সেন্ট মেরি'স স্টেডিয়ামে আধিপত্য আর্সেনালেরই ছিল। ৬৪ শতাংশ বল দখলে রেখে ২৪টি শট নিয়ে ৯টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল। অন্যদিকে সাউদাম্পটন ৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রেখেই জয় আদায় করে নিয়েছে। আর্সেনাল বেশি শট নিলেও কার্যত প্রতিপক্ষকে সেভাবে ভাবাতেই পারেনি।



৩৩ মিনিটে গোল করে গানারদের স্তব্ধ করে দেন রস স্টুয়ার্ট।

দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল জেসুসের বদলি হিসেবে নামেন ইয়োকেরেস। ৮ মিনিট পর গোল করে গানারদের সমতায় ফেরান এই সুইডিশ স্ট্রাইকার। কাই হাভার্টজের পাস থেকে গোল করেন তিনি।

কিন্তু সমতা ধরে রাখতে পারেনি আর্সেনাল। চ্যাম্পিয়নশিপের দলটি ফের লিড পায় ইয়োকেরেসের মতোই বদলি নামা এক খেলোয়াড়ের গোলে। ৭৭ মিনিটে বদলি নামা শেয়া চার্লস ৮৫ মিনিটের মাথায় টম ফেলোসের পাস থেকে গোল করে সেন্টদের উল্লাসে মাতান।


সাউদাম্পটনের আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসি ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পোর্ট ভ্যালেকে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..