✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৪, | ২২:২৫:৫৯ |
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন ফেডারেল এজেন্টরা যুক্তরাষ্ট্রে তাদের গ্রেপ্তার করেছেন বলে শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রে কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনির স্থায়ীভাবে বসবাসের অনুমতি বাতিল করার পর শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, হামিদেহ সোলেইমানি আফশার এবং তার কন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে রয়েছেন।

২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল সোলেইমানির পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগের জেরে হামিদেহ সোলেইমানি আফশার ও তার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।

হামিদেহ আফশার বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। তবে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একদল আন্দোলনকারীর একটি গণপিটিশনে তাকে দেশটি থেকে প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়েছিল। পিটিশনে বলা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ও ইরানি সামরিক কমান্ডারের আত্মীয় তিনি।

সূত্র: রয়টার্স, আল জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..