✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

এখন পর্যন্ত ইরানের ৩০ বিশ্ববিদ্যালয়ে হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৪, | ১৯:৪২:২৭ |
ইরান সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের ভয়াবহ প্রভাব পড়েছে দেশটির শিক্ষা ও গবেষণা খাতে। ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী হোসেন সিমাই সাররাফ জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ-র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, কোনো সামরিক লক্ষ্যবস্তু না হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে শিক্ষা ও গবেষণার জন্য অপরিহার্য অবকাঠামো এবং অসামরিক স্থানগুলোতে হামলা চালানো হচ্ছে। এর ফলে বর্তমানে লাখ লাখ স্কুল ও কলেজ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই হামলার মূল উদ্দেশ্য হলো দেশটির বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়া।

ইরানি রেড ক্রিসেন্ট এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলোর জানায়, গত ২৪ ঘণ্টায় তেহরানের অন্যতম মর্যাদাপূর্ণ শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ভবন মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরাইল এই হামলাগুলোর স্বপক্ষে দাবি করেছে যে এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই দাবি করে আসছে, তাদের বাহিনী কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না।

বিশ্ববিদ্যালয়গুলোতে এই হামলার প্রতিক্রিয়ায় তেহরান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। ইরান সরকার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানার পাল্টা জবাব হিসেবে তারাও মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে। এই পাল্টাপাল্টি হুমকির ফলে এই অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণা পরিস্থিতি এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

সূত্র: সিএনএন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..