✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নিলামে ভারতীয় ছবির নতুন রেকর্ড

১৮ মিলিয়ন ডলারে রবি বর্মার চিত্রকর্ম কিনলেন ধনকুবের সাইরাস পুনাওয়ালা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৪, | ১৭:৪০:৪৩ |
ভারতীয় চিত্রকলার ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কিংবদন্তি চিত্রশিল্পী রাজা রবি বর্মার একটি ছবি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে।

১ এপ্রিল মুম্বাইয়ের ‘স্যাফরনআর্ট’ নিলাম কেন্দ্রে শিল্পী রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’ ছবিটি ১৭ দশমিক ৯ মিলিয়ন বা ১ কোটি ৭৯ লাখ ডলারে বিক্রি হয়। দক্ষিণ এশীয় কোনো চিত্রকর্মের ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দামের রেকর্ড।


ছবিটি কিনেছেন ভারতের অন্যতম শীর্ষ ধনী ও ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাইরাস পুনাওয়ালা। ১৮৯০-এর দশকে আঁকা এ তৈলচিত্রে দেখা যায়, শিশু কৃষ্ণের হাতে একটি সোনার পাত্র এবং তার মা যশোদা গরু দোহন করছেন। রাজা রবি বর্মাকে আধুনিক ভারতীয় শিল্পের জনক বলা হয়। তিনি পশ্চিমা বাস্তববাদী শৈলীর সঙ্গে ভারতীয় পৌরাণিক বিষয়বস্তুর সংমিশ্রণ ঘটিয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন।

নিলামে ছবিটির প্রাথমিক দাম ধরা হয়েছিল ৮৬ লাখ থেকে ১ কোটি ২৯ লাখ ডলার। তবে নিলাম শেষে তা ১ কোটি ৭৯ লাখ ডলারে গিয়ে পৌঁছায়। এর আগে দক্ষিণ এশীয় চিত্রকলার এ রেকর্ড ছিল শিল্পী এমএফ হুসেনের ‘গ্রাম যাত্রা’ ছবির দখলে। ২০২৫ সালের মার্চে নিউইয়র্কে ছবিটি ১ কোটি ৩৭ লাখ ডলারে বিক্রি হয়েছিল। মাত্র এক বছরের ব্যবধানে সে রেকর্ড ভেঙে দিলেন রবি বর্মা।

উল্লেখ্য, রাজা রবি বর্মার শিল্পকর্মগুলো ভারতের ‘জাতীয় সম্পদ’ হিসেবে স্বীকৃত। ১৯৭২ সালের আইন অনুযায়ী, এ অমূল্য সম্পদগুলো দেশের বাইরে নেয়া নিষিদ্ধ। এ কারণে ছবিটি দেশের বাইরে বিক্রির সুযোগ ছিল না বলে কোনো ভারতীয় সংগ্রাহকেই এটি সংগ্রহ করতে হতো। কেনার পর সাইরাস পুনাওয়ালা এক বিবৃতিতে জানান, এ জাতীয় সম্পদের মালিক হওয়া গর্বের বিষয়। তিনি ভবিষ্যতে সাধারণ মানুষের দেখার জন্য ছবিটি মাঝে মাঝে প্রদর্শনের ব্যবস্থা করবেন। খবর দ্য আর্ট নিউজপেপার

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..