✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দক্ষিণ কোরিয়ায় ৫ কোটি ডলার বিনিয়োগ টিকটকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৪, | ১৭:২৮:৪৮ |
দক্ষিণ কোরিয়ার কনটেন্ট ইকোসিস্টেমের বিকাশে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক।

চলতি বছর প্রতিষ্ঠানটি কোরিয়ার বাজারে ৫ কোটি ডলার বা প্রায় ৭ হাজার ৬২০ কোটি ওন বিনিয়োগ করবে। বিশেষ করে কোরিয়ান ভাষার কনটেন্ট নির্মাতাদের জন্য আগের তুলনায় দ্বিগুণ পুরস্কারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এশিয়ান বিজনেস ডেইলি।


সিউলে আয়োজিত ‘কে-ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ সম্প্রতি টিকটক কোরিয়ার অপারেশন প্রধান জেহুন জুং এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘কোরিয়া হলো বিশ্বব্যাপী ট্রেন্ড তৈরির সবচেয়ে শক্তিশালী কেন্দ্রবিন্দু। এ বিনিয়োগ আমাদের সৃজনশীলতাকে অনুপ্রাণিত করার লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখবে।’

টিকটকের এ বিশাল বিনিয়োগ মূলত দুটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। এক, কনটেন্ট নির্মাতাদের জন্য পুরস্কার বৃদ্ধি এবং বিশেষ উন্নয়নমূলক প্রোগ্রাম পরিচালনা। দুই, পেশাদার কনটেন্ট পার্টনারশিপকে আরো শক্তিশালী করা।

মূলত কে-পপ, সিনেমা, ড্রামা ও বিউটি কনটেন্টের প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান আগ্রহ এবং ব্যবহারকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই টিকটক এ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন অনেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..