সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনামুক্ত সুয়ারেজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০৪, | ০৯:২৭:৩৩ |

মহামারী করোনাভাইরাস থেকে মুক্ত হলেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। গত দুই সপ্তাহ হোম কোয়ারেন্টিনে থেকে অবশেষে করোনামুক্ত হলেন অ্যাতলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।

গত মাসে কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন এই স্ট্রাইকার। করোনামুক্ত হয়ে শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নেয়ার কথা তার।

শনিবার রিয়াল ভায়দোলিদের বিপক্ষে মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ। সেই ম্যাচে খেলার কথা রয়েছে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে করোনা পজিটিভ হন সুয়ারেজ। ফলে ওই ম্যাচে খেলা হয়নি তার।

দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর নেগেটিভ হয়েছেন তিনি। উরুগুয়ে থেকে স্পেনে ফেরার পর বাসায় কোয়ারেন্টিনে থাকার সময় একাই অনুশীলন করেছেন এই সাবেক বার্সেলোনা তারকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..