✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইরান নকল মিসাইল মোতায়েন করে ফাঁকি দিচ্ছে মার্কিনিদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৪, | ১১:২১:২৪ |
শত্রুপক্ষকে ফাঁকি দিতে যুদ্ধের পুরোনো কৌশল অবলম্বন করছে ইরান। দেশটি ‘নকল’ মিসাইল লঞ্চার মোতায়েন করে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিচ্ছে।

আর ইরানের এসব নকল মিসাইল লঞ্চার মোতায়েনের কারণে হামলা চালিয়ে তাদের কতগুলো আসল লঞ্চার ধ্বংস করা হয়েছে সেটি অজানা মার্কিনিদের কাছে। শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের মিসাইল বাঙ্কার বা মিসাইল ভাণ্ডারে হামলা চালায় তখন সেগুলো বাঙ্কারে আটকা পড়ে যায়। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এগুলো আবার উদ্ধার করে ফেলছে ইরানিরা। এতে করে দ্রুত সময়ে আবারও মিসাইলগুলো ব্যবহারযোগ্য করে ফেলে তারা।

নিউইয়র্ক টাইমস বলেছে, মার্কিন গোয়েন্দাদের তথ্যে জানা গেছে, ইরানের কাছে এখনো উল্লেখযোগ্য সংখ্যক মিসাইল এবং মোবাইল লঞ্চার রয়ে গেছে। ফলে যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য ঠিক করেছে, তা আদৌ পূরণ হবে কি না, এ নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, তাদের লক্ষ্য হলো ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস করা এবং তাদের এমন জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

সূত্র: নিউইয়র্ক টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..