✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

আমিরাতের গ্যাস স্থাপনা কেন্দ্রে হামলা, ধরে গেছে আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৩, | ২২:১৪:২৮ |
সংযুক্ত আরব আমিরাতের হাবসান গ্যাস স্থাপনা ও কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) হওয়া এ হামলার পর এসব স্থাপনায় আগুন ধরে যায়।

আমিরাতের আবুধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে হাবসান গ্যাস স্থাপনায় আগুন ধরে যায়। এরপর তাৎক্ষণিকভাবে সেখানে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় বলেছে, শুক্রবার সকালে তাদের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এরআগে সকালেই কুয়েতের একটি তেল পরিশোধনাগারে ড্রোন হামলা চালায় ইরান। এতে সেখানে আগুন ধরে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর সৌদি আরবসহ উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। যুদ্ধের প্রথমদিকে হামলা সামরিক অবকাঠামোতে সীমাবদ্ধ থাকলেও; এখন জ্বালানি অবকাঠামোতে টার্গেট করা হচ্ছে। মূলত দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক স্থাপনাতে হামলা চালানোর পর তারাও একই ধরনের হামলা শুরু করে।

এতে করে যুদ্ধে সরাসরি জড়িত না হয়েও উপসাগরীয় দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এরমধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার পরিকল্পনা করছে। দেশটির পরিকল্পনা, যদি হরমুজ প্রণালি খুলতে শক্তি প্রয়োগ করা হয় তাহলে তারা এতে যোগ দেবে।

সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..