সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মেয়ে জাইমা রহমানকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৩, | ২১:৫৭:১৯ |
মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই মূলত প্রধানমন্ত্রী ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখতে সরাসরি হলে গিয়েছেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে আগামীতে সৃজনশীল নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা আরও উৎসাহিত হবেন।’

উল্লেখ্য, এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..