✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জীবনভর নয়, ১০০ দিন মাস্ক পরুন: বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০৪, | ০৯:০৭:৫৯ |

করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে মাস্ক পরার ওপর জোর দিয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জীবনভর নয়, ১০০ দিন মাস্ক পরুন। এর গুরুত্বপূর্ণ প্রভাব দেখতে পাবেন।

সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে আমেরিকার বাসিন্দাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন বাইডেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন বলেন, সবাইকে ১০০ দিন মাস্ক পরতে বলব। মাত্র ১০০টা দিন মাস্কের জন্য, সারাজীবনের জন্য নয়। ১০০ দিন।

তিনি বলেন, আমরা যদি এটা করতে পারি, আমার ধারণা এর মাধ্যমে করোনার সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। সরকারি ভবনগুলোতে মাস্ক পরতে নির্দেশনা দিব।

বাইডেন বলেন, অঙ্গরাজ্যগুলোতে গণপরিবহনে মাস্ক পরতে হবে। বাস, বিমানেও একইভাবে সবাইকে মাস্ক পরতে হবে।

করোনার সংক্রমণ ও সংক্রমণে মৃত্যুর তালিকায় এখনও পর্যন্ত শীর্ষে অবস্থান করছে আমেরিকা। দেশটিতে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত, মৃত্যু হয়েছে দুই লাখ ৭৬ হাজারের বেশি মানুষের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..