✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইসরাইলকে নিয়ে পোস্ট, ইউরোপীয় পার্লামেন্টের মুসলিম সদস্য আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৩, | ১২:৪৫:৩৩ |

ফ্রান্সের বামপন্থী রাজনীতিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসানকে সামাজিকমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছেন তার দলীয় সহকর্মী জ্যঁ-লুক মেলঁশোঁ।

লা ফ্রঁস আনবাউডের নেতা মেলঁশোঁ সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন—গত মার্চ মাসে করা একটি রিটুইটের কারণে হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, এই ঘটনায় ফ্রান্সে সংসদ সদস্যদের দায়মুক্তি কার্যত কাজ করছে না।

ফরাসি সংবাদমাধ্যম লে পারিসিয়ান জানিয়েছে, ২৬ মার্চ দেওয়া ওই পোস্টটি সন্ত্রাসবাদ সমর্থনের ইঙ্গিত বহন করতে পারে—এমন সন্দেহ থেকেই তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, পোস্টটি ১৯৭২ সালে তেল আবিবের লোদ বিমানবন্দরে চালানো হামলার সঙ্গে সম্পর্কিত। ওই হামলায় জাপানের উগ্র বামপন্থী সংগঠন জাপানিজ রেড আর্মি জড়িত ছিল এবং এতে ২৬ জন নিহত হন।

জানা গেছে, পরবর্তীতে মুছে ফেলা ওই পোস্টে হাসান তার এক্স অ্যাকাউন্টে হামলায় দোষী সাব্যস্ত এক ব্যক্তির মন্তব্য উদ্ধৃত করেছিলেন, যেখানে ফিলিস্তিনি জনগণের ওপর ‘নিপীড়নের’ যুক্তি তুলে ধরে হামলাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছিলসংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আটকের সময় রিমার কাছে সামান্য পরিমাণ 'সিনথেটিক ড্রাগ' পাওয়া গেছে বলেও অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে রিমা হাসান বা তার আইনজীবীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৩৩ বছর বয়সি রিমা হাসান ২০২৪ সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সামরিক অভিযানের কড়া সমালোচক হিসেবে তিনি আন্তর্জাতিক মহলে পরিচিত। গত বছর গাজাগামী একটি ত্রাণবাহী বহরেও তিনি অংশ নিয়েছিলেন, যা আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী আটকে দেয়।

রিমার এই আটকের ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এলএফআই-এর পার্লামেন্টারি মেম্বার সোফিয়া চিকিরু বলেন, ফরাসি পুলিশ ও বিচার ব্যবস্থাকে ফিলিস্তিনি জনগণের সমর্থকদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে। দলের অন্য এক নেত্রী মাথিল্ড প্যানট একে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর 'নজিরবিহীন দমনপীড়ন' বলে বর্ণনা করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..