✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত রাশিয়া: পুতিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৩, | ১২:৩২:১৯ |
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়া ও মিশর উভয় দেশই সমানভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মস্কো যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেন।

ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে পুতিন বলেন, ‘আমরা সবাই আশা করি চলমান এ সংকটের দ্রুত সমাধান হবে। আপনারা জানেন, গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পও এ বিষয়ে কথা বলেছেন। আমি আবার বলছি, পরিস্থিতি শান্ত করতে এবং সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে প্রস্তুত।’

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..