✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জনবল নেবে শক্তি ফাউন্ডেশন, বেতন ২৭০০০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০২, | ২০:৩৮:২৫ |

ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন।  আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।  মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী ২০০ জনকে এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান পাশ।

বয়স: আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বাংলাদেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। 

বেতন ও সুযোগ-সুবিধা

প্রশিক্ষণের সময় মাসিক সাত হাজার টাকা ভাতা দেওয়া হবে। শিক্ষানবিশকালে বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে মাসিক ২২ হাজার ৫০০ টাকা এবং স্থায়ী হওয়ার পর ২৭ হাজার ৫০০ টাকা বেতন পাওয়া যাবে। এছাড়া মোটরসাইকেল চালনা, দূরত্ব ভাতা ও কৌশলগত আঞ্চলিক ভাতা হিসেবে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে তিনটি উৎসব বোনাস ও লাঞ্চের সুবিধা।

কর্মস্থল ও দায়িত্ব

নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে পদায়ন করা হতে পারে। তাদের মূল দায়িত্ব হবে জরিপের মাধ্যমে সদস্য নির্বাচন করা, ঋণ বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করা এবং কিস্তি ও সঞ্চয় সংগ্রহ নিশ্চিত করা।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..