✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল: মার্কিন সিনেটর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০২, | ১১:৫২:৫৭ |
ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভাষণের তীব্র সমালোচনা জানিয়েছেন মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি বলেন, ইরান ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপ আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় নীতিগত ভুলগুলোর একটি হিসেবে বিবেচিত হবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নিউইয়র্কের এই ডেমোক্র্যাট সিনেটর আরও বলেন, ট্রাম্প লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হচ্ছেন। তিনি মিত্রদের দূরে ঠেলে দিচ্ছেন। সাধারণ আমেরিকানদের দৈনন্দিন অর্থনৈতিক সমস্যাগুলো উপেক্ষা করছেন।

অন্যদিকে, রিপাবলিকান দলীয় সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম এই ভাষণটিকে তুলনামূলক ইতিবাচকভাবে দেখেছেন। তিনি ফক্স নিউজকে বলেন, ইরানের সামনে এখন দুটি পথ খোলা চুক্তি করা অথবা আরও বোমা হামলার মুখোমুখি হওয়া।

গ্রাহাম আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন লক্ষ্য নির্ধারণ করেছেন, যা ধীরে ধীরে ইরানের বর্তমান শাসকদের টিকে থাকার সক্ষমতা শেষ করে দেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..