✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আইরাকে নিয়ে চিড়িয়াখানায় মিথিলা-সৃজিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০৩, | ০৬:৫৮:৫১ |

শীত পড়তেই স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার মেয়ে আইরাকে নিয়ে আলিপুর চিড়িয়াখানা ঘুরে এলেন পরিচালক সৃজিত মুখার্জি। তারই কিছু ছবি উঠে এসেছে সৃজিত ও মিথিলার সোশ্যাল মিডিয়ার পাতায়।

ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লিখেছেন, হ্যাঁ, আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, হাতি দেখেছি। ছোট্ট আইরাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়েছেন সৃজিত।

চিড়িয়াখানায় বেড়াতে যাওয়ার কিছু ছবির কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করে এই পরিচালক লিখেছেন, ১২ বছর বয়স পর্যন্ত তিনি প্রতি শীতে বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানায় যেতেন। তিনি আরও লেখেন, ছোটবেলায় বাবার সঙ্গে তিনি যখন চিড়িয়াখানায় যেতেন, তখন তার বাবাও এ বিষয়টা নিয়ে সমান উৎসাহী থাকতেন। ছোটবেলায় চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে গিয়ে তার বাবা পশু-পাখিদের সম্পর্কে নানান গল্প শোনাতেন বলে লিখেছেন সৃজিত। পরিচালকের কথায়, কোন কিছুই বদলায় না, সবকিছু ফিরে আসে অন্য কোন উপায়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..