✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, জ্বালানি ট্যাংকারে বিশাল আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ১১:১৪:৪২ |
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরটির জ্বালানি ট্যাংকার রাখা অংশে বিশাল আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় কুয়েতি কর্তৃপক্ষ।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেছেন, “কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নির্লজ্জ ড্রোন হামলা চালিয়েছে। এতে টার্গেট করা হয়েছে একটি জ্বালানি ট্যাংকার। হামলার কারণে এতে বিশাল আগুন লেগছে।”

“জরুরি পরিষেবার কর্মীরা বর্তমানে সেখানে রয়েছেন। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো মানুষ আহত হননি।” গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। 

এরমধ্যে দেশগুলোর বিমানবন্দরগুলোও রয়েছে। ইরানের অভিযোগ নিজেদের বিমানবন্দরগুলোকে যুক্তরাষ্ট্রকে সামরিক কাজে ব্যবহার করতে দিচ্ছে আরব দেশগুলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..