✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

২-৩ সপ্তাহের মধ্যেই ইরান থেকে সরে আসতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ১১:০৮:২২ |
ইরানে চলমান সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে। এমনটাই জানিয়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে সরে আসতে পারে।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, 'আমরা খুব শিগগিরই বের হয়ে যাব। দুই সপ্তাহের মধ্যে হতে পারে, হয়তো দুই বা তিন সপ্তাহ।' স্পষ্ট করে বলেন, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে কোনো চুক্তি বাধ্যতামূলক নয়। 'ইরানকে আমার সঙ্গে চুক্তি করতেই হবে-এমন কোনো বিষয় না' বলেন তিনি।

এর আগে, ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালীর জটিলতার কারণে যারা জ্বালানি সংকটে পড়ছে, তাদের আরও সাহস দেখানো উচিত। এসব দেশকে প্রণালীতে গিয়ে নিজেদের প্রয়োজন মেটানোর উদ্যোগ নিতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত রয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর এক কমান্ডার ও আরেক জ্যেষ্ঠ নেতা।

পরিস্থিতির এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, ট্রাম্প বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেখানে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পরবর্তী অবস্থান স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..