✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পোল্যান্ডকে ৩-২ গোলে উড়িয়ে বিশ্বকাপে জায়গা করে নিল সুইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ১০:৫২:৫৫ |
চার বছর আগে এই পোল্যান্ডের কাছে হেরেই কপাল পুড়েছিল সুইডেনের। সেই পুরনো ক্ষতে প্রলেপ দিয়ে এবার ঘরের মাঠ স্টকহোমে পোল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল গ্রাহাম পটারের শিষ্যরা। শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে ৩-২ গোল ব্যবধানে পোল্যান্ডকে হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিল সুইডিশরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় সুইডেন। ইয়াসিন আইয়ারির চতুর এক ফ্লিক থেকে বল পেয়ে নিউক্যাসল উইঙ্গার অ্যান্টনি এলাঙ্গা চমৎকার ফিনিশিংয়ে লিড নেয় দল। তবে সেই লিড স্থায়ী হয়েছিল মাত্র ১৩ মিনিট। পোল্যান্ডের নিকোলা জালেস্কির বাঁকানো শটে সমতায় ফেরে সফরকারীরা।



প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে বেঞ্জামিন নিগ্রেনের ফ্রি-কিক থেকে আসা বল হেড করে গোল করে সুইডেনকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেন্টার-ব্যাক গুস্তাফ লেগারবিয়েলকে।

দ্বিতীয়ার্ধে মরণপণ লড়াই শুরু করে পোল্যান্ড। সেই সুবাদে কারোল সুইডারস্কির গোলে ২-২ সমতায় ফেরে তারা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ৮৮ মিনিটে দেখা মেলে সেই মাহেন্দ্রক্ষণের। বেসফোর্ট জেনেলির একটি শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে ফাঁকা জালে বল জড়িয়ে দেন ভিক্টর গিওকেরেস। গিওকেরেসের এই নাটকীয় গোলেই নিশ্চিত হয় সুইডেনের বিশ্বকাপ যাত্রা।

এই জয়ের মাধ্যমে চার বছর আগের প্লে-অফ ফাইনালে পোল্যান্ডের কাছে হারের প্রতিশোধ নিল সুইডেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..