✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ২০:০৭:০৬ |
আরেক জেনারেল নিহতের খবর জানিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, সপরিবারে তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এক হামলায় দেশটির সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জামশেদ এশাঘি নিহত হয়েছেন। এ সময় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এই হামলায় জেনারেল এশাঘি নিহত হন। তিনি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধানের উপদেষ্টা ছিলেন। তবে হামলার বিস্তারিত তথ্য জানানো হয়নি।


এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আরেক শীর্ষ কর্মকর্তা আলিরেজা তাংসিরির জানাজা সোমবার অনুষ্ঠিত হবে। তিনি ইসরায়েলের এক হামলায় নিহত হন বলে জানানো হয়েছে।

এর আগে ইরান জানিয়েছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়, গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

এর আগে গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছিলেন, ইসরায়েলি বাহিনীর পরিচালিত একটি ‘নির্ভুল ও প্রাণঘাতী অভিযানে’ তাংসিরি এবং আরও কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরায়েলে সংবাদমাধ্যম জানায়, ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে একটি হামলায় তাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়। এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেন, হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তে তাংসিরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..