✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অনলাইন ক্লাসের বিষয়ে যে তথ্য জানালেন শিক্ষামন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১৩:০৯:২৯ |
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসের পরিকল্পনা করছে সরকার। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা রয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশেষ করে মেট্রোপলিটন এলাকার স্কুলগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘আমরা ভাবছি— আমাদের স্কুলগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ, মানে ব্লেন্ডিং সিস্টেম। মনে করেন, উইকলি পাঁচ দিন ক্লাস ছিল; এখন কিছু ক্লাস কম হয়েছে রোজার ছুটিতে এবং বিভিন্ন আন্দোলনে। একারণে সপ্তাহে ৬ দিন ক্লাস চালু রাখতে চায় সরকার।’

একটি জরিপের তথ্য উল্লেখ করে তিনি জানান, প্রায় ৫৫ শতাংশ মানুষ অনলাইনের পক্ষে মত দিলেও শিক্ষার্থীদের সামাজিকীকরণের কথা মাথায় রেখে পুরোপুরি অনলাইনে যাওয়ার পরিকল্পনা নেই। বরং সশরীরে ও অনলাইন—এই দুই পদ্ধতির সমন্বয়ে শিক্ষা কার্যক্রম চালানোর চিন্তা করা হচ্ছে।


এ বিষয়ে তিনি বলেন, ‘জরিপ করে দেখা গেছে— ৫৫ শতাংশ মানুষ অনলাইনে যেতে চায়। তবে পুরোপুরি অনলাইন আনসোশ্যাল হয়ে যাবে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকার স্কুলের ক্ষেত্রে আপাতত এ বিষয়টি ভাবা হচ্ছে।’

৬ দিনের মধ্যে কয়দিন অনলাইন বা অফলাইন এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে প্রপোজাল দিয়েছি। কেবিনেট মিটিং যা একসেপ্ট করবে সেটাই হবে।’

এছাড়া ট্রাফিকের কথা বিবেচনা করে ইলেকট্রিক, ব্যাটারি, সোলার এনার্জি সিস্টেমসহ নতুন ‘বাস সিস্টেম’ নিয়ে ভাবছে সরকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..