✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

পরমাণু অস্ত্র নিয়ে নিজেদের অবস্থান জানাল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১১:৪৩:৫৯ |
ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও তেমন কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

বাগাই জানান, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) সই করে ইরান আসলে কতটা সুফল পাচ্ছে, তা নিয়ে দেশটির পার্লামেন্ট এবং সাধারণ জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও সংশয় তৈরি হয়েছে।

১৯৭০ সালে কার্যকর হওয়া এই আন্তর্জাতিক চুক্তির মূল লক্ষ্য হলো পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করা। তবে এই চুক্তি সদস্য দেশগুলোকে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পরমাণু শক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নের অধিকার দেয়।

বাগাই বলেন, ইরান এখনো এই চুক্তির সদস্য হিসেবে এতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে চুক্তির আওতায় দেশ হিসেবে ইরানের যেসব অধিকার পাওয়ার কথা, তা আসলে তারা ভোগ করতে পারছে কি না—সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরেই ইরানের এই দাবির বিরোধিতা করে আসছে এবং তেহরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির গোপন চেষ্টার অভিযোগ তুলে আসছে। সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..