সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সরকার তিন কোটি ডোজ করোনা টিকা বিনা মূল্যে দেবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-৩০, | ০৬:১৫:৫৭ |

করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে তিন কোটি ডোজ টিকা জনগণকে বিনা মূল্যে দেওয়া হবে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এই ভ্যাকসিন তৈরি করবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। এর নাম দেওয়া হয়েছে সার্স কভিড ভিটু এ জেড ১২২২। চলতি বছরের ১৪ অক্টোবর সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশের কাছে তিন কোটি ডোজ বিক্রির প্রস্তাব ছিল। এই প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকাটির ভারতে উৎপাদনের দায়িত্ব পেয়েছে সিরাম ইনস্টিটিউট।

ভ্যাকসিন কিভাবে বিতরণ করা হবে, সে বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদসচিব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিষয়ে নীতিমালা রয়েছে। সে অনুযায়ীই বিতরণ করা হবে। প্রতিটি ভ্যাকসিনের দাম জানা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ভ্যাকসিন বিনা মূল্যে দেওয়া হবে। মানুষ তো পয়সা দেবে না, মানুষকে বিনা পয়সায় দেওয়া হবে। যে ভ্যাকসিন আসতেছে, সেটা বিনা পয়সায় দেওয়া হবে।

তবে কত দামে এই ভ্যাকসিনগুলো কেনা হবে- সেটা ক্রয়প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে জানা যাবে না বলে জানানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..