✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সংসদে বক্তব্য শেষে ভুল স্বীকার করলেন হাসনাত আবদুল্লাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৯:০৫:২৪ |
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সংসদ শুরু হয়েছে। এ সময় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এক পর্যায়ে তিনি সংসদের নিয়ম অনুসারে ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার করেননি। পরে বক্তব্য শেষে এ বিষয়ে ভুল স্বীকার করেন হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৩০ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে এ ঘটনা ঘটে।

সম্পূরক প্রশ্ন শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার সাড়ে সাতাশ বছর বয়স। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সালে সংসদে এসেছেন। আমার জন্ম ১৯৯৮ সালে। সেই জায়গায় কনভেনশনাল যে ভুল আছে, আমরা সেগুলো সংশোধন করতেও রাজি।’

এর আগে বক্তব্যের শুরুতে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেয়ার কথা বলে ফেলেন। সে বিষয়টি নিয়ে আমরা সবসময় সংকোচে থাকি।’

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..