সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দোকানে বাকি ১৮০ নাকি ৩০ টাকা—এই বিরোধে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৮:১৭:১৬ |
দোকানের বকেয়া ১৮০ না ৩০ টাকা- এই তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
 
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ জানায়, সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার দোকান থেকে বাকিতে পণ্য নেন রওশন মিয়া।


জালালের দাবি, তার কাছে পাওনা ১৮০ টাকা, তবে রওশনের দাবি, দেনা মাত্র ৩০ টাকা। এ নিয়ে সম্প্রতি তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
 
এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে গ্রামের মাঠে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে অন্তত ১৫ জন আহত হন।
 
খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
 
থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র বলেন, দোকানের বকেয়া ১৮০ না ৩০ টাকা- এই বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..