✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৭:৩০:১৬ |
রাজধানীর মধ্যবাড্ডা ইউলুপের ব্রিজে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা মো. বাদশা জানান, মধ্য বাড্ডা ইউলুপের ব্রিজে  সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক যুবক গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..