✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

হরমুজের দায়িত্বে থাকা নৌ-কমান্ডার তাঙসিরির নিহতের তথ্য স্বীকার করল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৬:৪০:০০ |
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির দায়িত্তে থাকা নৌ-কমান্ডার আলীরেজা তাঙসিরির নিহতের তথ্য স্বীকার করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করেছে আইআরজিসি।

ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ সেই বিবৃতিটি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘তাঙসিরি ইরানের নৌবাহিনীকে সংগঠিত করেছিলেন এবং ইরানের উপকূল ও দ্বীপকে রক্ষা করতে শক্তিশালী প্রতিরক্ষা ঢাল গড়ে তুলেছিলেন। সম্প্রতি এক হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।’

গত ২৬ মার্চ ইরানের দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তাঙসিরি নিহত হন বলে দাবি করেছিল ইসরায়েল। তবে ইরান তাৎক্ষণিকভাবে এ দাবির কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

কমান্ডার তাঙসিরি হলেন ইরানের সেইসব মুষ্টিমেয় উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একজন, যাকে এর আগেও একাধিকবার হত্যার চেষ্টা করেছে ইসরায়েল এবং ভাগ্যজোরে প্রতিবারই বেঁচে গিয়েছিলেন তিনি। ২০১৮ সালে নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারের পদে উন্নীত হন তাঙসিরি এবং তার প্রধান দায়িত্ব ছিল হরমুজ প্রণালির দেখভাল করা।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজে অবরোধ জারি করে আইআরজিসি। সেই সময় হরমুজ দিয়ে চলাচলকারী ১২টিরও বেশি বিদেশি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়। তাঙসিরির নির্দেশে এসব হামলা পরিচালনা করা হয়েছিল।

সূত্র : বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..