✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্লেষকের পর্যবেক্ষণ

চলতি বছর আরো ব্যয়বহুল হবে প্রযুক্তিপণ্য ও ডিজিটাল বিনোদন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৫:৪২:৪০ |
বিশ্বজুড়ে উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং ক্রেডিট কার্ডের ঋণের বোঝা এখন সাধারণ মানুষের নিত্যসঙ্গী।

তবে নিরাশার কথা হলো নিকট ভবিষ্যতে এ পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনা নেই; বরং তা আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রযুক্তি বিশ্লেষক অনুজ ভাটিয়া বলেন, কয়েক মাস ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা ও মেমোরি চিপের বাড়তি দামে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।


অ্যাপলের তথ্য বলছে, নতুন আইফোন ১৭-এর দাম অপরিবর্তিত থাকলেও পুরনো মডেলগুলোর (আইফোন ১৬ ও ১৫ সিরিজ) দাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি মেমোরি চিপের উচ্চমূল্যের কারণে স্যামসাংও গ্যালাক্সি এস২৬ সিরিজের দাম বাড়িয়েছে। একইভাবে মেমোরি চিপের সংকটে নতুন এম৫ ম্যাকবুক এয়ারের দাম এর পূর্বসূরির তুলনায় প্রায় ২১০ ডলার বেশি নির্ধারণ করেছে অ্যাপল।

একই সঙ্গে বাড়ছে বিনোদনের খরচও। চলতি বছর গেমারদের জন্য কোনো সুখবর নেই। একদিকে সনি প্লে স্টেশন ফাইভের দাম দ্বিতীয়বারের মতো বাড়িয়েছে। অন্যদিকে নিনতেন্দো ফিজিক্যাল গেমের দাম ডিজিটাল কপির চেয়ে বেশি রাখার ঘোষণা দিয়েছে। বিনোদনের অন্যতম মাধ্যম স্ট্রিমিং সেবাও ব্যয়বহুল হচ্ছে। যেমন- যুক্তরাষ্ট্রে সম্প্রতি নেটফ্লিক্স সব প্ল্যানের দাম বাড়িয়েছে।

যেখানে স্ট্যান্ডার্ড প্ল্যানের খরচ ১৭ ডলার ৯৯ সেন্ট থেকে বেড়ে ১৯ ডলার ৯৯ সেন্ট হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, উৎপাদন খরচ ও উপাদানের মূল্য ২০২৭ সালের আগে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম। ফলে সামনের দিনগুলোয় সাধারণ মানুষকে হয় বাড়তি খরচ মেনে নিতে হবে অথবা তাদের প্রযুক্তিগত চাহিদায় কাটছাঁট করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..