সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইডেন কলেজে ফিরছে এইচএসসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৪:০৮:৫২ |
রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে পাঠদান কার্যক্রম আবার চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী নুরুল ইসলামের সই করা গত ২৫ মার্চের এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশের চিঠিটি ২৯ মার্চ মাউশির মাধ্যমে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম আবার চালুর আবেদন বিবেচনার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম কত সালে এবং কী কারণে বন্ধ হয়েছিল। এছাড়া, বর্তমানে আবার উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান চালু করা হলে সরকারের অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দের প্রয়োজন হবে কি না, তা জানা প্রয়োজন।

মন্ত্রণালয় থেকে চাওয়া তথ্যাদি উল্লেখপূর্বক একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে প্রেরণের জন্য ইডেন মহিলা কলেজের অধ্যক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..