✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইরানের সর্বোচ্চ নেতার নতুন বার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১০:৫৬:৪৬ |
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে আরেকটি বার্তা প্রকাশিত হয়েছে। তবে তিনি এখনও জনসমক্ষে আসেননি। রোববার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি জানায়, বার্তায় মোজতবা খামেনি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়ায় ইরাকের ধর্মীয় নেতা ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।


ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরাকের সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলির স্পিকার এবং বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এক ইরাকি কর্মকর্তার কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়।

চলতি মার্চের শুরুতে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনির নামে একাধিক লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে বা রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়নি। এর আগে ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিনেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মোজতবা খামেনি হয় মারা গেছেন, নয়তো খুব খারাপ অবস্থায় আছেন। কারণ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে মোজতবা খামেনি জনসমক্ষে আসছেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..