✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

দক্ষিণ ইসরাইলের দিকে ৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১৯:১৯:৪৪ |
ইরান দক্ষিণ ইসরাইলের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরাইল ব্রডকাস্টিং অথরিটি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২৯ মার্চ) জানিয়েছে, নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং তৃতীয়টি একটি খোলা জায়গায় গিয়ে পড়েছে।

পৃথক এক প্রতিবেদনে ইসরাইলি রেডিও জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ইসরাইলজুড়ে ৪০ বার সাইরেন বেজেছে।

চ্যানেল ১২ বলছে, দক্ষিণ ইসরাইলে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই হামলা ছিল শনিবার (২৮ মার্চ) মধ্যরাতের পর ইরান থেকে ইসরাইলের দিকে চতুর্থ দফার ক্ষেপণাস্ত্র হামলা।

সূত্র: আল জাজিরা 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..