✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১৯:১৮:১৫ |
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইরান যুদ্ধ শুরুর ৩০ দিন পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

গালিবাফ বলেন, ‘মার্কিন সেনারা স্থলভাগে এলে তাদের আগুনে পুড়িয়ে দিতে এবং তাদের আঞ্চলিক মিত্রদের চিরতরে শাস্তি দিতে ইরানি বাহিনী অপেক্ষা করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের হামলা অব্যাহত রয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত। আমাদের দৃঢ়তা ও বিশ্বাস আরও বেড়েছে।’

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। রোববার ইসলামাবাদে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের।

তবে এসব কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী ‘স্থল অভিযানের’ প্রস্তুতি নিচ্ছে, এমন সময় যখন হাজার হাজার মার্কিন সেনা ও মেরিন মধ্যপ্রাচ্যে পৌঁছাচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..