✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

গাইবান্ধায় ১২০০ লিটার পেট্রল জব্দ, জরিমানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১৮:৫৯:৪৬ |
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী হাটে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স নামের একটি পাম্পে অভিযান চালিয়ে ১২০০ লিটার পেট্রল জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ মার্চ) দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর তেল সরবরাহ কেন্দ্রটিতে এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে পাম্পটিতে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি হচ্ছিল। ১১৬ টাকার পেট্রল লিটারপ্রতি ১৭০ টাকায় বিক্রির তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে অভিযান চালানো হয়।


অভিযানে প্রতিষ্ঠানটির মজুদ করা ১২০০ লিটার পেট্রল জব্দ করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রোপাইটার আবুল কালাম আহাদ (অলক)-এর বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রল বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পাম্পটির নিবন্ধন সংক্রান্ত অনিয়মও ধরা পড়ে।

স্থানীয়দের অভিযোগ, পাম্পটিতে তেল নিতে গেলে দীর্ঘ লাইন দেখা যায়, আবার হঠাৎ করে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং বেশি দামে বিক্রি করা হয়।
এ ধরনের অভিযান পরিচালনায় তারা সন্তোষ প্রকাশ করেন।

ইউএনও মো. আশরাফুল কবীর বলেন, লিটারপ্রতি ১৭০ টাকায় পেট্রল বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয় এবং সত্যতা পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত পেট্রল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..