সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ক্রোয়েশিয়া ম্যাচের আগে নতুন চোটের শঙ্কায় ব্রাজিল দল!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১৮:১৩:১৯ |
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে সর্বশেষ ম্যাচে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। যদিও তাদের ফ্রান্সে কাছে হারের তিক্ততা এখনও ঘোচেনি। তার ওপর এসেছে রাফিনিয়ার মতো ফর্মে থাকা ফরোয়ার্ডের হ্যামস্ট্রিংয়ের চোট। বার্সেলোনার এই তারকা ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। ক্রোয়েশিয়া ম্যাচের আগে আরও চোটের শঙ্কায় রয়েছে সেলেসাও শিবির।

আগামী ১ এপ্রিল ভোরে অরল্যান্ডোতে মুখোমুখি হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া। যার আগে শনিবার অনুশীলন করেছে কার্লো আনচেলত্তির দল। কিন্তু সেখানে ছিলেন না দলের অন্যতম প্রধান স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র। এই রিয়াল মাদ্রিদ তারকাকে অনুশীলনের বদলে ওরল্যান্ডোর জিম এবং তারপর চিকিৎসা নিতে দেখা গেছে বলে উল্লেখ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’।



ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ঊরুতে কিছুটা অস্বস্তিতে ছিলেন ভিনিসিয়ুস। এরপর শুক্রবার পরীক্ষায় তার কোনো চোট ধরা পড়েনি। তবুও সতর্কতাস্বরূপ দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। বিষয়টিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ওয়ার্কলোড নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখছে এবং ক্রোয়েশিয়া ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারেও আশাবাদী। একইসঙ্গে রিয়াল মাদ্রিদও ব্রাজিল তারকার দিকে নজর রেখেছে, যেহেতু পরবর্তী সপ্তাহেই তাদের বড় ম্যাচ। লস ব্লাঙ্কোসরা আগামী ৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স 
এদিকে, কিছুটা অস্বস্তিতে ভোগায় ফরাসিদের বিপক্ষে খেলেননি পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। আসন্ন ম্যাচের আগে তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। গত ম্যাচের আগে কোমরের দিকে তার ব্যথা আছে বলে জানিয়েছিল পিএসজি, সে কারণে আর কোনো ঝুঁকি নেয়নি ব্রাজিলও। ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে তার জাতীয় দলের জার্সিতে ফেরারও সম্ভাবনা রয়েছে।

রাফিনিয়া ছাড়াও চোটে পড়ায় পরের ম্যাচে ব্রাজিলের একাদশে থাকছেন না ডিফেন্ডার ওয়েসলি। তার জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন দানিলো। গ্লোবো বলছে, ক্রোয়েশিয়া ম্যাচের আগে ব্রাজিল কোচ আনচেলত্তি অফেন্সিভ ও ডিফেন্সিভ দুটি গ্রুপ ভাগ করেছেন। যেখানে ব্রেমারের পাশে দানিলো এবং লিও পেরেইরা ও ডগলাস সান্তোসকে নিয়ে একটি গ্রুপ, তাদের সামনে ক্যাসেমিরো ও আন্দ্রে সান্তোস। আরেক লাইনআপে মার্কিনিয়োসের ডানপাশে ইবানেজ, ভিটর রেইস ও কাইকি ব্রুনো এবং সামনে থাকবেন ফ্যাবিনিয়ো ও দানিলো সান্তোস। যদিও এগুলো কেবল পরীক্ষা-নিরীক্ষাও হতে পারে কোচের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..