সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২৮, | ০৫:৩৮:১৭ |

গেল মার্চ মাস থেকে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত ছিল। তবে আট মাসের মাথায় এসে তিনধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের ১৮৭তম অবস্থান থেকে বাংলাদেশ উঠে এসেছে ১৮৪তম অবস্থানে। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯২০।

মূলত ঘরের মাঠে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত নেপালের বিপক্ষে মুজিববর্ষ প্রীতি সিরিজ ১-০ ব্যবধানে জেতার প্রভাব পড়েছে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে। নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতে নেয়। পরের ম্যাচটি করে গোলশূন্য ড্র। এতে মোট ৬ রেটিং পয়েন্ট যুক্ত হয় বাংলাদেশের নামের পাশে। আর র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয় তিন ধাপ।

এদিকে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের কাতার বিশ্বকাপ বাছাইপর্বের চার ম্যাচের তিনটিতে জয় পাওয়া আর্জেন্টিনারও। তারা একধাপ উন্নতি করে উঠে এসেছে সপ্তম স্থানে। পেছনে ফেলেছে উরুগুয়েকে। আর্জেন্টিনার রেটিং পয়েন্ট এখন ১৬৪২। উরুগুয়ের ১৬৩৯।

এদিকে ১৭৮০ পয়েন্ট নিয়ে যথারীতি র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই রয়েছে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স আর তৃতীয় স্থানে ব্রাজিল। তাদের অবস্থার কোনো উন্নতি না হলেও ফ্রান্সের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে ব্রাজিল। সেলেকাওদের মোট পয়েন্ট এখন ১৭৪২। আর ফ্রান্সের ১৭৫৫। যথারীতি চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানেরও কোনো হেরফের হয়নি। স্থানগুলোতে রয়েছে যথারীতি ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন।

তবে সেরা দশে জায়গা করে নিয়েছে ইতালি ও মেক্সিকো। দুইধাপ উন্নতি করে ইতালি অবস্থান নিয়েছে দশম স্থানে। আর মেক্সিকো নবম স্থানে। দুই ধাপ অবনতি হওয়ায় ক্রোয়েশিয়া নেমে গেছে একাদশতম স্থানে। জার্মানি রয়েছে ১৩তম স্থানে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..